নোয়াখালীতে অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিলো প্রশাসন

নোয়াখালীর কবির হাটে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চালিয়ে একতা ব্রিকস নামের একটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

 

নোয়াখালীতে অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিলো প্রশাসন

 

সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার ওটার হাট এলাকায় অবস্থিত এই ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তর ও কবির হাট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যেগে, কবির হাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার নেতৃত্বে “ইট প্রস্তুত ও ভাটা স্হাপন (নিয়ন্ত্রণ) সংশোধন আইন ২০১৯ এর আলোকে পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ব্যতীত একতা ব্রিকস পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ইট ভাটার ৮০ ফুট লম্বা চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এসময় মালিকপক্ষকে নগদ ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, অবৈধভাবে স্থাপিত এই ইটভাটার কারণে আমাদের এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে। ধুলাবালি ও ইটভাটার ধোঁয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যে কারণে অত্র এলাকার মানুষ নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং শারীরিকভাবে জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় আমরা এলাকাবাসীরা স্বস্তি প্রকাশ করছি।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সর্দার জানান, অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো অবৈধ ইট ভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। এর আগে সুবর্ণচর উপজেলার ২টি অবৈধ বাংলা ইট ভাটা ভেঙে দেওয়া হয়েছে।

অভিযানে এসময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হাসান সজীবসহ অন্যান্য কর্মকর্তাগণ। আইনশৃঙ্খলা রক্ষায় কবির হাট থানার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে উক্ত অভিযানে সহায়তা করেন।

Leave a Comment