খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই নভেম্বর ২০২৪, ৭:২২ পিএম
চাচি হত্যাকারীর ফাঁসির দাবি নোয়াখালীর বেগমগঞ্জে চাচিকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ইমরান খাঁন আকাশ ওরফে রাহুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র ও যুবসমাজ।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে তারা। একই সঙ্গে নিহতের পরিবার এক সংবাদ সম্মেলনে করে। প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কিছুদিন আগে মামলার ২ নম্বর আসামি নিলুফা জাহান রত্না জামিনে মুক্তি পেয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। এছাড়া খুনি আকাশের জন্মনিবন্ধনে বয়স কমিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে একটি মহল।

এতে বক্তব্য দেন নিহতের মেয়ে ইসরাত জাহান ইসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হাসিব আহমেদ আসিফ, নোয়াখালী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদুল ইসলাম। অভিযুক্ত ইমরান খান আকাশ (১৯) উপজেলার কুতুবপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম মানিকের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই ইউনিয়নের বর্তমান কমিটির সহ-সভাপতি ছিলেন। গত ৩০ অক্টোবর রাতে কুতুবপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আবদুল্লাহপুর হাসপাতালের টেক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
মন্তব্য