কবিরহাট উপজেলা | নোয়াখালী জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

কবিরহাট উপজেলা (নোয়াখালী জেলা)  আয়তন: ১৮৯.৯৪ বর্গ কিলোমিটার। অবস্থান: ২২°৪৪´ থেকে ২২°৫৩´ উত্তর অক্ষাংশ এবং ৯১°০৮´ থেকে ৯১°১৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলা, দক্ষিণে কোম্পানীগঞ্জ উপজেলা, পূর্বে কোম্পানীগঞ্জ উপজেলা, পশ্চিমে নোয়াখালী সদর উপজেলা ।

জনসংখ্যা ১৬৭২৭০; পুরুষ ৮৩৩৬৩, মহিলা ৮৩৯০৭।

জলাশয় নোয়াখালী খাল।

প্রশাসন ২০০৬ সালের ৬ আগস্ট নোয়াখালী সদর উপজেলার অংশ বিশেষ নিয়ে কবিরহাট উপজেলা সৃষ্টি করা হয়েছে।

তথ্যঃ

কবিরহাট উপজেলা | নোয়াখালী জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

কবিরহাট উপজেলা আদমশুমারি রিপোর্ট ২০০১,

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ মুগল আমলের কবির পাটোয়ারী জামে মসজিদ (ঘোষবাগ গ্রাম), তিন গম্বুজ বিশিষ্ট হৈয়া মিয়া মসজিদ ও ছনখোলা দরবেশের (র.) মাযার (নরোত্তমপুর ইউনিয়ন)।

মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় উপজেলার কবিরহাট উচ্চ বিদ্যালয়ে রাজাকাররা তাদের ক্যাম্প স্থাপন করেছে। ২৭ সেপ্টেম্বর পাকবাহিনী ও রাজাকাররা কোম্পানিরহাট এলাকায় এবং ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের বহু ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতন করে। ১৭ অক্টোবর মুক্তিযোদ্ধারা রাজাকার জলিলের বাড়িতে হামলা করলে জলিলসহ তার কয়েকজন সহযোগী নিহত হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বধ্যভূমি ১ (কবিরহাট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের ডোবা)।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫৫.৮৩%; পুরুষ ৫৮.৭৬%, মহিলা ৫২.৯১%।  কলেজ ২, মাধ্যমিক বিদ্যালয় ২৫, প্রাথমিক বিদ্যালয় ৮৭, মাদ্রাসা ৮। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: কবিরহাট সরকারি কলেজ (১৯৬৭), চাপরাশির হাট উচ্চ বিদ্যালয় (১৯১৩), কবিরহাট উচ্চ বিদ্যালয় (১৯৩৮), চাপরাশির হাট মাদ্রাসা (১৯০১), কবিরহাট মাদ্রাসা (১৯০৫)।

কবিরহাট উপজেলা | নোয়াখালী জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১।

প্রধান কৃষি ফসল ধান, পাট, ডাল, শাকসবজি।

প্রধান ফল-ফলাদিব আম, জাম, তাল, খেজুর,  নারিকেল, সুপারি।

যোগাযোগ বিশেষত্ব  পাকারাস্তা ৭৬ কিমি, কাঁচারাস্তা ২৯৮ কিমি।

হাটবাজার ও মেলা’  হাটবাজার ২০। চাপরাশির হাট, কবির হাট, কালীর হাট, ভূঞার হাট, মিয়ার হাট এবং করম বাজার উল্লেখযোগ্য।

পানীয়জলের উৎস এ উপজেলার অগভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে।

স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ১, উপ-স্বাস্থ্যকেন্দ্র ৯।

প্রাকৃতিক দুর্যোগ ১৯৭০ সালের ১২ নভেম্বর এবং ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘুর্ণিঝড় ও বন্যায় উপজেলার ঘরবাড়ি, গবাদিপশু ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।

Leave a Comment