নোয়াখালীতে দায়িত্বে অবহেলায় ৪ শিক্ষককে অব্যাহতি,নোয়াখালীর চাটখিলে এসএসসি পরীক্ষায় শাহাপুর -উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বের অবহেলার প্রমাণ পাওয়ায় চার শিক্ষককে- অব্যাহতি দেওয়া হয়েছে।মঙ্গলবার (৯ মে) দুপুরে কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া।

নোয়াখালীতে দায়িত্বে অবহেলায় ৪ শিক্ষককে অব্যাহতি
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- মল্লিকা দিঘির পাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল চন্দ্র দেবনাথ, রামনারায়পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিতোষ চন্দ্র দেবনাথ ও মমিনপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক প্রহলাদ চন্দ্র পাল।
এ বিষয়ে ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া জাগো নিউজকে বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে শাহাপুর -উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ওই চার শিক্ষককে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাই। পরে অভিযুক্তদের চলতি এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

১ thought on “নোয়াখালীতে দায়িত্বে অবহেলায় ৪ শিক্ষককে অব্যাহতি”