হাতিয়ায় ১৯২ ব্যারাক হাউজ হস্তান্তর করলো নৌবাহিনী

হাতিয়ায় ১৯২ ব্যারাক হাউজ হস্তান্তর করলো নৌবাহিনী,নোয়াখালীর হাতিয়া উপজেলায় গৃহহীন ও ছিন্নমূল মানুষের জন্য নির্মিত ৯৬০টি পরিবারের মধ্যে নির্মিত ১৯২টি পাকা ব্যারাক হাউজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।বুধবার (২৪ মে) স্থানীয় প্রশাসনের কাছে নৌবাহিনী পাকা ব্যারাক হাউজ হস্তান্তর করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক-নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এ ব্যারাক হাউজগুলো নির্মাণ করে। প্রতিটি ব্যারাকে ৫টি করে মোট ৯৬০টি ইউনিট রয়েছে যেখানে প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে।

 

হাতিয়ায় ১৯২ ব্যারাক হাউজ হস্তান্তর করলো নৌবাহিনী

 

হাতিয়ায় ১৯২ ব্যারাক হাউজ হস্তান্তর করলো নৌবাহিনী

এছাড়া প্রতিটি ব্যারাকে আলাদা রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ হতে জেলা প্রশাসকের প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর নির্মিত আবাসন ব্যারাকগুলো বুঝে নেন।এসময় নৌবাহিনীর প্রতিনিধি কমান্ডার এস এম জাহিদ হোসেন ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় মোট ২২৪টি প্রকল্পে ৪ হাজার ২১৭টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে নৌবাহিনী।

 

হাতিয়ায় ১৯২ ব্যারাক হাউজ হস্তান্তর করলো নৌবাহিনী

 

এসব ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩২ হাজার ৪৪৫টি গৃহহীন পরিবার। এছাড়া বর্তমানে খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের আওতায় ১৫২টি ব্যারাক হাউজ নির্মাণ কাজ চলমান রয়েছে, যা শেষ হলে আরও ৭৬০টি ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত হবে বলেও জানায় আইএসপিআর।

Leave a Comment