ভোলা চাঁদপুর ও নোয়াখালীর সব নৌপথে নৌযান চলাচল শুরু

ভোলা চাঁদপুর ও নোয়াখালীর সব নৌপথে নৌযান চলাচল শুরু,ঘূর্ণিঝড় মোখার কারণে বন্ধ রাখা ভোলা, চাঁদপুর ও নোয়াখালীর সব নৌপথে নৌযান চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে এসব নৌপথে নৌযান চলাচল শুরু হয়।আজ ভোর সাড়ে চারটায় ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল নৌপথে ফেরি চলাচল ও সকাল ৯টায় বিভিন্ন নৌপথের সি-ট্রাক ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কারণে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় এসব নৌপথে নৌযান চলাচল বন্ধ করা হয়েছিল।ভোলার সব নৌপথে আজ থেকে যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলা নদী বন্দরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম।

 

ভোলা চাঁদপুর ও নোয়াখালীর সব নৌপথে নৌযান চলাচল শুরু

 

ভোলা চাঁদপুর ও নোয়াখালীর সব নৌপথে নৌযান চলাচল শুরু

ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান বলেন, আজ ভোর সাড়ে চারটা থেকে ইলিশা (ভোলা-মজুচৌধুরীরহাট) নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এ সময় মজুচৌধুরীরহাট ফেরিঘাট থেকে পরপর ছয়টি ফেরি ভোলার উদ্দেশে ছেড়ে আসে। আবার ভোলার ইলিশা ফেরিঘাট থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে বেলা সাড়ে ১০টা পর্যন্ত ৪টি ফেরি ছেড়ে গেছে। মোখার কারণে নৌযান বন্ধ থাকায় ভোলা-লক্ষ্মীপুর মিলিয়ে দুই শতাধিক গাড়ি আটকে ছিল।ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ ভোর পাঁচটা থেকে ভোলার ভেদুরিয়া থেকে

বরিশালের লাহারহাটের উদ্দেশে এবং সকাল ছয়টার সময় লাহারহাট থেকে ভেদুরিয়ার উদ্দেশে ফেরি ছেড়ে আসে। সকাল ১০টা নাগাদ ৬টি ফেরি যাতায়াত করেছে। দুই ঘাটে প্রায় ১৫০টি মালবাহী ট্রাক আটকে আছে। বিকেল নাগাদ আটকে পড়া সব গাড়ি পার হয়ে যাবে।চাঁদপুর থেকে সব নৌপথে আজ বেলা ১১টার পর লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কারণে দীর্ঘ ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হলো। শুক্রবার রাত ১১টার পর কর্তৃপক্ষের নির্দেশে চাঁদপুর থেকে সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল।

 

আজ বেলা ১১টায় ঢাকাগামী আবে জমজম লঞ্চ চাঁদপুর ঘাট ছেড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান।৪৮ ঘণ্টা পর নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ চালু হয়েছে। হাতিয়ার বিভিন্ন নৌঘাট থেকে আজ সকালে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে যাত্রীবাহী ট্রলার, স্পিড বোটসহ বিভিন্ন নৌযান। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু প্রথম আলোকে বলেন, আবহাওয়া স্বাভাবিক হয়ে আসায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ

বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ সকাল থেকে হাতিয়ার বিভিন্ন নৌঘাট থেকে বিভিন্ন নৌযান ছেড়ে গেছে।হাতিয়ার চেয়ারম্যান ঘাটের যাত্রীবাহী ট্রলার চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ব্যবস্থাপক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, নদীর অবস্থা স্বাভাবিক হওয়ায় প্রশাসন নৌযান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাই আজ সকালে চেয়ারম্যানঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার দুই দিন ধরে আটকে পড়া যাত্রীদের নিয়ে হাতিয়ার নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে। ট্রলারটি দুপুর নাগাদ নিরাপদে নলচিরা ঘাটে পৌঁছেছে।

 

ভোলা চাঁদপুর ও নোয়াখালীর সব নৌপথে নৌযান চলাচল শুরু

১ thought on “ভোলা চাঁদপুর ও নোয়াখালীর সব নৌপথে নৌযান চলাচল শুরু”

Leave a Comment