চাটখিল উপজেলা আয়তন: ১৩৩.৮৯ বর্গ কিমি। অবস্থান: ২২°৫৮´ থেকে ২৩°০৮´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৩´ থেকে ৯১°০২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে রামগঞ্জ, শাহরাস্তি ও মনোহরগঞ্জ উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর সদর ও বেগমগঞ্জ উপজেলা, পূর্বে সোনাইমুড়ি উপজেলা, পশ্চিমে রামগঞ্জ ও লক্ষীপুর উপজেলা।
জনসংখ্যা ২১৫৩৯১; পুরুষ ১০৪০৫১, মহিলা ১১১৩৪০। মুসলিম ২০৮২৯৩, হিন্দু ৭০৬৯ এবং অন্যান্য ২৯।

জলাশয় ফ্রিদার খাল উল্লেখযোগ্য।
প্রশাসন চাটখিল থানা গঠিত হয় ১৯৭৭ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
তথ্যঃ

চাটখিল উপজেলা আদমশুমারি রিপোর্ট ২০০১,
ধর্মীয় প্রতিষ্ঠান চাটখিল বাজার মসজিদ উল্লেখযোগ্য।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৬৫.৮০%; পুরুষ ৬৫.১৭%, মহিলা ৬৬.৩৬%। কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ২৭, প্রাথমিক বিদ্যালয় ১০৪, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ৮, কিন্ডার গার্টেন ৪০, মাদ্রাসা ১৯। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: চাটখিল পি.জি.(পাঁচ গাঁও) সরকারি উচ্চ বিদ্যালয় (১৯০৭), খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯১৪)।
পত্র-পত্রিকা ও সাময়িকি দৈনিক: চাটখিল বার্তা ও সাপ্তাহিক: পূর্বশিখা।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ৪, ক্লাব ১৩, সিনেমা হল ১, খেলার মাঠ ১২।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ২৯.৬৯%, অকৃষি শ্রমিক ২.০০%, শিল্প ০.৯২%, ব্যবসা ১৪.৭০%, পরিবহণ ও যোগাযোগ ৪.৫৫%, চাকরি ১৬.২১%, নির্মাণ ২.০০%, ধর্মীয় সেবা ০.৪৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ২১.২৯% এবং অন্যান্য ৮.১৬%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬১.৯৮%, ভূমিহীন ৩৮.০২%। শহরে ৫৭.৭২% এবং গ্রামে ৬২.৫৮% পরিবারের কৃষিজমি আছে।
প্রধান কৃষি ফসল ধান, ডাল, সুপারি, শাকসবজি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তিল, তিসি, সরিষা, মিষ্টি আলু, আউশ ও আমন ধান।
প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, কলা, পেঁপে, নারিকেল, পেয়ারা, খেজুর, সুপারি।
মৎস্য, গবাদিপশু, হাঁস-মুরগির খামার এ উপজেলায় নার্সারি, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার আছে।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১৮৫.৮৩ কিমি, আধা-পাকারাস্তা ২১৩.১৭ কিমি, কাঁচারাস্তা ৩৭.৫ কিমি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়া ও গরুর গাড়ি।
শিল্প ও কলকারখানা ধানকল, আটাকল, বরফকল, মরিচকল প্রভৃতি।
কুটিরশিল্প তাঁতশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, বাঁশের কাজ, বেতের কাজ, কাঠের কাজ, পিতলের কাজ।
হাটবাজার ও মেলা হাটবাজার ২২। চাটখিল বাজার, পাঁচগাঁও বাজার, দশগড়িয়া বাজার, খিলপাড়া বাজার এবং চৈত্রসংক্রান্তির মেলা উল্লেখযোগ্য।
প্রধান রপ্তানিদ্রব্য ধান, নারিকেল, সুপারি, কলা।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৪৬.২৬% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
প্রাকৃতিক সম্পদ বাদলকুট ইউনিয়নের সপ্তগাঁও এলাকার প্রাকৃতিক গ্যাস।
পানীয়জলের উৎস নলকূপ ৮৮.৪১%, ট্যাপ ২.৯৫%, পুকুর ৩.০৭% এবং অন্যান্য ৫.৫৮%। উপজেলার অগভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে।
স্যানিটেশন ব্যবস্থা উপজেলার ৭০.৭২% (গ্রামে ৬৮.৮৮% ও শহরে ৮০.৫৬%) পরিবার স্বাস্থ্যকর এবং ১৯.৬০% (গ্রামে ২১.১২% ও শহরে ৮.৭২%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১০.০৮% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৯, হাসপাতাল ৪।
প্রাকৃতিক দুর্যোগ ১৯৮৮, ১৯৯৮ ও ২০০৪ সালের বন্যা এবং ২০০২ সালের ঘূর্ণিঝড়ে উপজেলার গবাদিপশু ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।
