পরোয়ানার পরও অফিস করছেন চেয়ারম্যান পুলিশের দাবি পলাতক

পরোয়ানার পরও অফিস করছেন চেয়ারম্যান পুলিশের দাবি পলাতক, নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৭ নম্বর মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর (৪২) বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছেন আদালত। তিনমাস আগের এ পরোয়ানার পর প্রকাশ্যে সব কর্মকাণ্ড চালালেও পুলিশের দাবি তিনি পলাতক। সম্প্রতি বিষয়টি জানাজানির পর এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।চেয়ারম্যান আইয়ুব আলী মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার মোতাহের হোসেনের ছেলে।

 

পরোয়ানার পরও অফিস করছেন চেয়ারম্যান পুলিশের দাবি পলাতক

 

পরোয়ানার পরও অফিস করছেন চেয়ারম্যান পুলিশের দাবি পলাতক

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হক জাগো নিউজকে বলেন, আদালতের নির্দেশে এনামুল হক ভুইয়ার দায়ের করা অভিযোগটি তদন্ত করে গত বছরের ৭ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে চেয়ারম্যানের নেতৃত্বে চাঁদা দাবি, বাদীকে মারধরসহ ৫০ হাজার টাকা লুটে নেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই আসামি আইয়ুব আলীসহ তার সহযোগী রিয়াজ মাহমুদ (২৬), সাইফুল্লাহ (২৬), দেলোয়ার হোসেন রাশেদ (২৫), আরমান

(২২), আশিকুল ইসলাম তানজিদ (২১), সাইদী হোসেন প্রাপ্ত (১৮), শাহরিয়ার শাবির (২১) ও কোরবান আলী ফকিরের (৩৪) বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জাগো নিউজকে বলেন, চেয়ারম্যান আইয়ুব আলী উপজেলা আইনশৃঙ্খলা সভাসহ প্রতিনিয়ত থানায় যাতায়াত করেন। পুলিশ তাকে খুঁজে না পাওয়া হাস্যকর। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ এলাকায় আইনের এমন দ্বৈতনীতি

অগ্রহণযোগ্য। আইন সবার জন্য সমান হওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায়বিচার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে আসছেন।বিষয়টি নিয়ে জানতে একাধিকবার কল করা হলেও অভিযুক্ত চেয়ারম্যান আইয়ুব আলী ফোন রিসিভ করেননি। তবে তার পরিষদের এক সদস্য জাগো নিউজকে বলেন, চেয়ারম্যান আইয়ুব আলী এলাকায় আছেন এবং পরিষদের সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ওই ইউপি চেয়ারম্যানের গ্রেফতারি

পরোয়ানার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, পলাতক থাকায় খোঁজ করে পুলিশ তাকে পায়নি। আদালতের নির্দেশ পালনে আবারও অভিযান চালানো হবে।

 

পরোয়ানার পরও অফিস করছেন চেয়ারম্যান পুলিশের দাবি পলাতক

১ thought on “পরোয়ানার পরও অফিস করছেন চেয়ারম্যান পুলিশের দাবি পলাতক”

Leave a Comment